যোহরের ফরয ছালাতের পূর্বে সময় স্বল্পতার ফলে তাকবীর উলা ছুটে যাবে-এই কারণে অনেককেই দেখা যায় সুন্নাত ছালাত আদায় না করে দাঁড়িয়ে থাকে কিংবা অনেকে ৪ রাক'আত সুন্নাত পড়তে থাকে ফলে তাকবীরে উলা ছুটে যায়। অথচ, এই স্বল্প সময়ে ২ রাক'আত পড়লে এই সমস্যা থাকে না। যোহরের পূর্বে ২ অথবা ৪ রাক'আত উভয়ই পড়া দুরস্ত আছে। নিম্নে হাদীছদ্বয় বর্ণিত হলঃ
যোহরের পূর্বে ২ রাক'আত পড়ার দলীলঃ
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, "আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর (ফরযের আগে পরের) ১০ রাক'আত ছালাত স্মৃতিতে ধরে রেখেছি। তিনিঃ
*যোহরের পরে ২ রাক'আত পড়তেন।
*মাগরিবের পর ঘরে ২ রাক'আত পড়তেন।
*ঈশার পর ঘরে ২ রাক'আত পড়তেন।
*ফজরের আগে ২ রাক'আত পড়তেন"।
(বুখারী ও মুসলিম)।
যোহরের পূর্বে ৪ রাক'আত পড়ার দলীলঃ
হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক বলেন, আমি মা আয়েশা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নফল ছালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেন, "রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)#যোহরের_পূর্বে_আমার_ঘরে_৪_রাকআত_পড়তেন। তারপর মসজিদে গিয়ে লোকদের ছালাত পড়িয়ে আবার আমার ঘরে প্রবেশ করতেন এবং ২ রাক'আত ছালাত আদায় করতেন। তিনি লোকদের মাগরিবের ছালাত পড়িয়ে আমার ঘরে প্রবেশ করতেন এবং ২ রাক'আত ছালাত আদায় করতেন। লোকদের ঈশার ছালাত পড়িয়েও আমার ঘরে প্রবেশ করতেন এবং ২ রাক'আত ছালাত আদায় করতেন।......আর ফজরের সূচনাতে ২ রাক'আত ছালাত আদায় করতেন"।
(মুসলিম)।