ওজু করার সঠিক পদ্ধতি
হজরত উকবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, 'তোমাদের কেউ যখন অজু করে, আর সে যেন পূর্ণরূপে সুন্দর করে অজু করে, এরপর সে নিম্নের দোয়াটি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারে।' (মুসলিম : ৩৪৫)।
দোয়াটি হলো : 'আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু।'
অন্য একটি হাদিসে আরেকটি দোয়া বর্ণিত আছে এবং সেই দোয়াটি পড়লেও জান্নাতের আটটি দরজা পাঠকারীর জন্য খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। হজরত ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, 'যে ব্যক্তি ভালোভাবে অজু করে নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে।' (তিরমিজি : ৫০)।
No comments:
Post a Comment